প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেটের ফুলের বাগান নষ্ট করে ওই স্থানে নতুন মার্কেট নির্মাণের প্রতিবাদে ৪৮ ঘণ্টা মার্কেট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে গতকাল সোমবার তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন মার্কেট কমিটির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক জাবেদ আখতার প্রমুখ। গত রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ স্কুল ক্লাব সড়কে অবস্থিত ক্লাব সুপার মার্কেটে সীমানাপ্রাচীর ভেঙে ফেলার কাজ শুরু করে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ক্লাব ও মার্কেট কমিটির নেতাদের নিয়ে তাঁর কার্যালয়ে গত রোববার আলোচনা হয়েছে।