প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার বেলা ১১টায় আদালত সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। সচেতন নাগরিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এবং নড়াইল-২ আসনের সাংসদ মো. হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, ওয়ার্কার্স পার্টির নেতা নওরোজ হোসেন মোল্যা প্রমুখ। বক্তারা কমরেড নজরুল ইসলামের ওপর হামলাকারীদের শিগগিরই গ্রেপ্তার করার দাবি জানান। অন্যথায় নড়াইলের আমজনতাকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।