প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় সাঁওতালদের হত্যা এবং তাঁদের বাড়িঘর উচ্ছেদ, লুটপাট ও হামলার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধনের আয়োজন করে পার্বতীপুর উপজেলা আদিবাসী পরিষদ। শহরের শহীদ মিনার সড়কে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি রমেস হাঁসদাক, সাধারণ সম্পাদক বিমল মুরমু, জাতীয় আদিবাসী নারী পরিষদের সভানেত্রী বাসন্তী মুরমু, মিনতি মারডী, শিবলাল টুডু, সাগিয়েন হাঁসদা, হুপনা মুরমু প্রমুখ। বক্তারা বলেন, অধিগ্রহণ করা জমি আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে তিনজন সাঁওতালকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে।