প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের আন্দোলনে পুলিশের গুলিবর্ষণ ও শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশে শিক্ষক হত্যার বিচার নিশ্চিত ও কলেজ জাতীয়করণের ন্যায্য দাবি মেনে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি রাধা রানী বর্মণের সভাপতিত্বে শহরের সাতমাথায় অনুষ্ঠিত ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্যামল বর্মণ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান প্রমুখ।