প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোয় ১ ডিসেম্বর প্রকাশিত ‘কুয়াকাটায় থামছে না বনের গাছ চুরি’ শিরোনামের প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালী বন বিভাগের আমতলী রেঞ্জের বড় নিশানবাড়িয়া ক্যাম্পের বিট বন কর্মকর্তা মো. জাফর উল্লাহ। তিনি দাবি করেছেন, প্রতিবেদন-সংশ্লিষ্ট ছবির মাধ্যমে মূল বিষয়টিকে ভিন্ন ধারায় উপস্থাপন করা হয়েছে। সাগর উপকূলে খুটা জালে মাছ ধরার নৌকায় ২-৩টি কাঠের গ্রাফি (খুটা) থাকে, যা মাছ ধরার কাজে ব্যবহার করে হয়ে থাকে। তারই দুটি নৌকার ছবি দিয়ে উল্লিখিত সংবাদ প্রকাশ করা হয়েছে। বন থেকে কোনো গাছ কাটা বা পাচার হয়নি।