প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গৃহকরসংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ, বর্ধিতকর পুনর্নির্ধারণ, পানি সরবরাহ নিশ্চিতকরণসহ পানির বর্ধিত বিল বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে মেয়রকে স্মারকলিপি দেয় অযৌক্তিক পৌরকর প্রতিরোধ কমিটি। বেলা ১১টায় শহরের খাদ্য কার্যালয় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে পৌর ভবনের প্রধান ফটকে গিয়ে সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহমেদ, সদস্য মিজানুর রহমান, রবিউল ইসলাম, মনিরুজ্জামান, রেজাউন্নবী তপু প্রমুখ।