প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। অবিলম্বে অযৌক্তিকভাবে নেওয়া মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় তারা। গতকাল বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে গণসংহতি আন্দোলন জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ১ মার্চ থেকে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে দেশে তৈরি পণ্য দেশের বাজারেই বিদেশি পণ্যের কাছে মার খাবে।