প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘শেষ সময়ে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গতকাল বুধবার ইউজিসির উপসচিব (জনসংযোগ) শামসুল আরেফিনের সই করা প্রতিবাদপত্রে বলা হয়, ‘জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ’-এর সঙ্গে ইউজিসির শীর্ষ পর্যায়ের এক ব্যক্তির স্ত্রী জড়িত আছেন বলে যা ছাপা হয়েছে তা সত্য নয়। ইউজিসির কোনো ব্যক্তির স্ত্রী বা কমিশনের কেউ বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সম্পৃক্ত নন। ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে কোনো নারী সদস্যও নেই।