প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পুলিশের এসআই নিয়োগে রাজনৈতিক তদবির’ শিরোনামে ৭ মে প্রথম আলোয় প্রকাশিত সংবাদে একটি তথ্যের প্রতিবাদ করেছেন রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগের সাংসদ শাহিরয়ার আলম। তিনি বলেছেন, প্রতিবেদনে চারজন ও ছয়জন প্রার্থী নিয়োগের জন্য তিনি সুপারিশ করেছেন মর্মে প্রকাশিত তথ্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর। তিনি দাবি করেন, এই তথ্যের মাধ্যমে তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: তালিকায় সুপারিশকৃতদের মধ্যে ১৭ জন প্রার্থীকে বিএনপি-জামায়াতপন্থী হিসেবে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ছয়জনের জন্য সুপারিশ করেছেন শাহিরয়ার আলম। তবে সাংসদ মোট সুপারিশ করেছিলেন ১০ প্রার্থীর জন্য। এই তালিকা প্রতিবেদকের কাছে রয়েছে।