প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের রূপময় চাকমা (৫২) লাভের আশায় প্রায় তিন একর জায়গায় আনারসের চাষ করেছিলেন। কিন্তু সে আশায় এখন গুড়েবালি। অন্যান্য মৌসুমে ১০ থেকে ১৫ টাকায় একেকটি আনারস বিক্রি হতো। আর এখন টাকায় দুই থেকে চারটি করেও মানুষ তা কিনছে না। ফলে আনারসের ঠাঁই হচ্ছে কাপ্তাই হ্রদ অথবা পৌরসভার আস্তাকুঁড়ে।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, শুধু রূপময় নয় নানিয়ারচরের বুড়িঘাট এলাকার হেমন্ত চাকমা, কুতুকছড়ি ইউনিয়নের পুঠিখালী এলাকার সমরধন চাকমার মতো অনেক চাষি তাঁদের আনারস কাপ্তাই হ্রদ এবং বনরূপা সমতাঘাট বাজারের আবর্জনার পাশে ফেলে দিয়ে চলে যাচ্ছেন গ্রামে। চাষিরা জানান, গত শনিবার সাপ্তাহিক হাটে বিক্রির জন্য ট্রলারে ভরে তাঁরা আনারস এনেছিলেন। কিন্তু এক দিন অপেক্ষার পর গতকাল রোববার দুপুর পর্যন্ত কোনো ব্যবসায়ী আনারস কিনতে না আসায় সাধারণ লোকজনের কাছে টাকায় চারটি পর্যন্ত আনারস বিক্রি করেছেন। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কাজল তালুকদার জানান, স্থানীয়ভাবে আনারস সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করার ব্যবস্থা না থাকায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।