প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘সৃজনশীল বাংলা বইটি নকল’ শিরোনামে প্রকাশিত খবরের কিছু তথ্যের প্রতিবাদ জানিয়েছেন বই প্রকাশনীর স্বত্বাধিকারী মো. আবু তাহের। তিনি বলেন, বই প্রকাশনী ছাড়াও আরও কয়েকটি প্রকাশনা সৃজনশীল বাংলা বইয়ের সহায়ক বই বাজারে ছেড়েছে। কিন্তু মূল বই ছাপা হওয়ার আগে গাইড প্রকাশ হওয়ায় বই প্রকাশনীকে ঘিরে যে বক্তব্য ছাপা হয়েছে, তা মিথ্যা ও আপত্তিজনক। প্রতিবাদে বলা হয়, বই প্রকাশনীর গাইডটি অসাধু ব্যবসায়ীরা হুবহু বা আংশিক নকল করায় ১৭ জুলাই সূত্রাপুর থানায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো অজ্ঞাত অসাধু পুস্তকনকলকারী তাঁদের ওই বই থেকে সৃজনশীল প্রশ্নের ধরন বা হুবহু নকল করলে তা তাঁদের জানার কথা নয়।