প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রশিকার কাজী ফারুকের আপিল অনুমতির আবেদন খারিজ’ শিরোনামে ৯ আগস্ট, প্রথম আলোর ১৬ পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন প্রশিকার পরিচালক নার্গীস জাহান বানু। লিখিত প্রতিবাদে বলা হয়, সুপ্রিম কোর্ট আপিল আবেদনটি (লিভ টু আপিল) নিষ্পত্তি করে দেন, খারিজ নয়। প্রতিবাদে আরও বলা হয়, কোনো বিচারিক আদালত যেন হাইকোর্টের রায়ে উল্লিখিত সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট—এ বিষয়টি নিয়ে নেতিবাচকভাবে প্রভাবিত না হন এবং আমলে না নেন, সে মর্মে নির্দেশনা বা পর্যবেক্ষণ প্রদান করেন সুপ্রিম কোর্ট। কাজী ফারুক আহম্মদ লিভ টু আপিলে এই রায়ই প্রার্থনা করেছিলেন।