প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মঙ্গলবার ২৫ জানুয়ারি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ‘সংসদীয় কমিটির হাজারো সুপারিশ বাস্তবায়নের হিসাব নেই’ শীর্ষক প্রতিবেদনটিতে মর্যাস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি সম্পর্কে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানিয়েছেন ওই কমিটির সভাপতি। কমিটির সভাপতির একান্ত সচিব ইউসুফ হারুনের স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়, গত ডিসেম্বর মাস পর্যন্ত মর্যাস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি ১৬টি বৈঠক করেছে। চলতি মাসে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং ২৭ জানুয়ারি আরেকটি সভা ডাকা হয়েছে। এ ছাড়া ‘বৈঠক করে লাভ কী’ মর্মে কমিটির সভাপতিকে উদ্ধৃত করে প্রকাশিত তথ্যও সঠিক নয় বলে প্রতিবাদে দাবি করা হয়। বিজ্ঞপ্তিন।