প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ঢাকা-সিলেট মহাসড়কের একটি গোলচত্বরের নাম পরিবর্তনের চক্রান্তের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। মৌলভীবাজার সচেতন নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়, গোলচত্বর থেকে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নাম বাদ দেওয়া হলে কঠোর আন্দোলন শুরু করা হবে। বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে যোগ দেন।