প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার শিক্ষকদের বাসায় ককটেল নিক্ষেপের প্রতিবাদ ও আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের করিডরে ‘শিক্ষক সমিতি’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল আউয়াল মোল্লা। এ সময় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।