প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ জুন প্রথম আলোয় ‘৪৭ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা’ শিরোনামে প্রকাশিত সংবাদে মেসার্স সোনিয়া ট্রাভেলস সম্পর্কে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের মালিক হাফিজুর রহমান। গতকাল সোমবার তিনি জানান, তাঁর প্রতিষ্ঠানের হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত ও জরিমানাসংক্রান্ত তথ্য অসম্পূর্ণ। ধর্ম মন্ত্রণালয় এসব সিদ্ধান্ত নেওয়ার পর তিনি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁর হজ লাইসেন্স বাতিলের আদেশ গত ১৮ এপ্রিল স্থগিত ঘোষণা করেন।