প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ ফেব্রুয়ারি প্রথম আলোর রাজধানী পাতায় প্রকাশিত ‘আগারগাঁও বস্তিতে আগুন’ শিরোনামে সংবাদের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কর্মী জাহাঙ্গীর মোল্লা। প্রতিবাদপত্রে জাহাঙ্গীর মোল্লা উল্লেখ করেন, সংবাদে উল্লেখ করা হয়েছে, তিনি বস্তি নিয়ন্ত্রণ করেন। এ বিষয়টি সত্য নয়। কিছু লোক তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা প্রচারণা চালিয়েছেন। তাঁর ছেলেও বস্তি থেকে বিদ্যুতের বিল তোলেন না।প্রতিবেদকের বক্তব্য: আগুন লাগার পর বস্তিবাসীর সঙ্গে কথা বলেই প্রতিবেদনটি করা হয়েছে। তাঁরাই বলেছেন, জাহাঙ্গীর মোল্লা বস্তির নিয়ন্ত্রক।