প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ এপ্রিল প্রথম আলোয় ‘আ.লীগের বৈঠকে গণজাগরণ মঞ্চ বন্ধ করার পক্ষে মত’ শীর্ষক প্রতিবেদনে প্রকাশিত একটি তথ্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গত মঙ্গলবার প্রতিমন্ত্রী জানান, কার্যনির্বাহী সংসদের বৈঠকে গণজাগরণ মঞ্চ বা এর কোনো নেতা সম্পর্কে তিনি কোনো বক্তব্য দেননি।