প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে হরতাল-অবরোধের নামে সড়কের গাছ কেটে পরিবেশ বিপন্ন করার ঘটনার প্রতিবাদে সমাবেশ হয়েছে। গত শুক্রবার উপজেলার শালফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সমাবেশ হয়। উপজেলার খানপুর ইউনিয়ন শ্রমিক লীগ এ সমাবেশের আয়োজন করে। এতে শেরপুর-ধুনট সড়কসংলগ্ন ১০টি গ্রামের ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন গ্রামের কৃষক-শ্রমিকসহ বগুড়া ও স্থানীয় সরকারদলীয় নেতা-কর্মীরা অংশ নেন।