প্রতিবাদ
গত ২৯ এপ্রিল প্রথম আলোতে ‘জাসদ ছাত্রলীগের সভাপতিসহ চারজনকে কুপিয়ে জখম’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন কাফরুলের আদর্শ পল্লি ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভাপতি এম এ রাজ্জাক।প্রতিবাদলিপিতে বলা হয়, কাফরুল থানায় এম এ রাজ্জাক ২৮ এপ্রিল রাতে বাদী হয়ে একটি মামলা করেছেন। কিন্তু ওই মামলাসংক্রান্ত কোনো খবর ছাপা হয়নি। কাফরুল থানায় দায়ের হওয়া আরেকপক্ষের দায়ের করা এজাহারের ওপর ভিত্তি করে তাঁদের বিরুদ্ধে প্রতিবেদনটি পরিবেশন করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রথম আলোয় প্রকাশিত খবর মিথ্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক কামাল হোসেনকে আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা বলা প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, খবরটি একপেশে। প্রতিবেদকের বক্তব্য: এ ঘটনায় আহত জাসদ ছাত্রলীগের সভাপতিসহ চারজনের বক্তব্য, কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কথা এবং মামলার এজাহারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে আলাউদ্দিনের বক্তব্যও নেওয়া হয়েছিল।