প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘অনিয়ম ও মিথ্যা তথ্য দিয়ে টাকা উত্তোলন’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিড্স (আরবান) নামের একটি বেসরকারি সংস্থা।গতকাল বৃহস্পতিবার এক প্রতিবাদপত্রে বলা হয়, শুরুর আগেই কেন্দ্র ঘর নির্মাণ করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাকেন্দ্রে শিক্ষার উপকরণসহ প্রয়োজনীয় ট্রেড উপকরণ সরবরাহ করা হয়। কেন্দ্র শুরুর পর থেকে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, মনিটরিং এনজিওর কর্মকর্তা, প্রকল্পের কর্মকর্তা এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা নিয়মিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও পরিবীক্ষণ করেছেন। তবে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, প্রকল্প কার্যালয় থেকে প্রকল্পের বরাদ্দ করা বাজেটের বেশির ভাগ টাকা পাওয়া যায়নি বিধায় মাঠপর্যায়ে শিক্ষকদের বেতন-ভাতা সম্পূর্ণ পরিশোধ করা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে সব উপজেলায় ট্রেড প্রশিক্ষকদের সম্মানী দেওয়া হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: প্রয়োজনীয় কাগজপত্র, সরেজমিন পরিদর্শন এবং শিক্ষা সহায়িকা ও ট্রেড প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।