প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মে প্রথম আলোর ৯ নম্বর পাতায় প্রকাশিত প্রতিবেদন, ‘সমন্বয়হীনতায় এগোতে পারছে না পুষ্টি সেবা’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ পুষ্টিবিদ এস কে রায় ও জাতীয় পুষ্টি সেবা কর্মসূচির অন্যতম ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান তাঁদের উদ্ধৃত করে দেওয়া বক্তব্য যথাযথভাবে প্রকাশিত হয়নি বলে মন্তব্য করেছেন।প্রতিবেদনে এস কে রায়কে উদ্ধৃত করে বলা হয়েছিল, ‘আমি ভীষণ অসন্তুষ্ট। কোটি কোটি টাকার কর্মসূচি যে গতিতে এগোচ্ছে, তাতে আনন্দিত হওয়ার কারণ দেখি না।’ তাঁর দাবি, তিনি বলতে চেয়েছিলেন, কর্মসূচির গতি বাড়লে তিনি আর সবার মতো খুশি হতেন। এনএনএসের কর্মসূচি ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের দাবি, ‘সমন্বয়হীনতা শুরুর দিকে কিছুটা ছিল। কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।’ এমন কথা তিনি বলেননি। প্রতিবেদকের সঙ্গে এ প্রসঙ্গে যেভাবে আলোচনা হয়েছে, সেভাবে বক্তব্য প্রকাশিত হয়নি।