প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ মে প্রথম আলোয় প্রকাশিত ‘৪৬টি প্রতিষ্ঠান ভর্তিতে বেশি টাকা নিয়েছে’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছে ফেনী সেন্ট্রাল হাইস্কুল। প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা অনুযায়ী যেখানে তাদের দুই হাজার টাকা নেওয়ার কথা, সেখানে তারা নিয়েছে ৬০০ টাকা।একই প্রতিবেদনের আরেক অংশের প্রতিবাদ জানিয়েছে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ কর্তৃপক্ষ। তারা বলেছে, তাদের প্রতিষ্ঠানে টাকা নেওয়ার যে তথ্য ছাপা হয়েছে তা ভুল। প্রতিবেদকের বক্তব্য: অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন ও নথিপথের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে।