প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১১ মে প্রথম আলোতে প্রকাশিত ‘পেট্রলপাম্প কর্মচারীর জেল, খাদ্য প্রস্তুতকারীর জরিমানা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট পেট্রলপাম্প মেসার্স মোহনা ফিলিং স্টেশন। প্রতিষ্ঠানটির প্রতিবাদপত্রে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্পে ভেজাল এবং বিএসটিআইয়ের সিলগালা পরীক্ষার কাজে কোনো ত্রুটি পাওয়া যায়নি। বরং তারা একতরফাভাবে তেল সরবরাহকারী যন্ত্রের কাভার ভেঙে আতঙ্কের সৃষ্টি করে। পত্রিকায় এসব সত্য আড়াল করে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: মোহনা ফিলিং স্টেশনে ভেজাল বা সিলগালা পরীক্ষার কাজে কোনো অনিয়ম ধরা পড়েছে—এমন সংবাদ প্রথম আলোতে ছাপা হয়নি। ছাপা হয়েছে, পাম্পের কর্মচারী নাসিরউদ্দিন ভ্রাম্যমাণ আদালতকে মিথ্যা তথ্য দিয়েছেন। যে কারণে আদালত তাঁকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।