প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘নিষ্ফল চেষ্টা, নাটোরে নামেননি খালেদা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক। তিনি দাবি করেছেন, প্রতিবেদনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজশাহী সফরে নাটোর বিএনপি বিভক্ত হয়ে কর্মসূচিতে অংশগ্রহণের ইঙ্গিত করা হয়েছে। বাস্তবে সংগঠনটিতে কোনো বিভক্তি নেই। বিভাগীয় সমাবেশের পর নাটোরে নেত্রীকে নামানোর কর্মসূচি ছিল না বলেও প্রতিবাদপত্রে দাবি করা হয়।
প্রতিনিধির বক্তব্য: প্রতিবেদনে দলের নেতা-কর্মীদের দ্বিধা-বিভক্তির খবর ছাপা হয়নি। শুধু দুটি স্থানে অবস্থান নিয়ে কারা, কীভাবে চেয়ারপারসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, তা তুলে ধরা হয়েছে। চেয়ারপারসনকে নামানোর চেষ্টার বিষয়টি বাস্তব। কারণ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পড়লে চেয়ারপারসনের গাড়িবহর মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায়। পরে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।