প্রতিবাদ করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই স্কুলছাত্রীর সম্ভ্রমহানির প্রতিবাদ করতে গিয়ে গত শনিবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে বখাটেদের হামলায় নয়জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার এসএসসি পরীক্ষার্থী ও অষ্টম শ্রেণী পড়ুয়া দুই ছাত্রী চুকনগর বাজার থেকে বাড়ি ফেরার সময় চাকুন্দিয়া গ্রামের বখাটে নাজমূল খান (২০), রউফ শেখ (১৯) ও তামিম হোসেন তাদের উত্ত্যক্ত করেন। রোস্তমপুর গ্রামের মোলাম মোড়লের বাড়ির কাছে পৌঁছালে তারা ছাত্রীদের ওড়না টেনে ধরে সম্ভ্রমহানির চেষ্টা করেন। এ খবর শুনে এক ছাত্রীর ভাই ঘটনাস্থলে গেলে বখাটেরা চলে যায়। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে ছাত্রী দুটির পরিবারের কয়েকজন স্থানীয় আটলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে যাওয়ার পথে চুকনগর বাজার পোস্ট অফিসের সামনে পৌঁছালে ওই বখাটেরা অতর্কিতে হামলা করে। এ ঘটনায় মেয়ে দুটির ভাই ও বাবাসহ নয়জন গুরুত্বর আহত হন।ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইউনুস আলী বলেন, আহত দুজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা এখানে চিকিৎসা নেন।আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ বদরুজ্জামান বলেন, ‘কাজটা খুবই দুঃক্ষজনক। এর সুষ্ঠু প্রতিকার চাই।’ডুমুরিয় থানার ওসি আবদুল জলিল বলেন, ‘এক ছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। ইতিমধ্যে ওই ছেলেদের ধরতে অভিযান শুরু করেছি।’