প্রতিবাদ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় অস্বাভাবিক পৌরকর বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শহরের রেলগেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। এ সময় সান্তাহার পৌরসভার সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ খান, সাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আনছার আলী, রাশেদুল ইসলাম, নিসরুল হামিদ, জাহিদ আহসান, হারুন উর রশিদ প্রমুখ।