প্রতিবাদ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুরে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উদ্যাপন করা হয়েছে। বেসরকারি সংগঠন সচেতন নাগরিক কমিটি, সিডব্লিউএফডি ও বাঁচতে শেখার যৌথ উদ্যোগে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এসে শেষ হয়।