প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও ইউএনওর কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় এলাকাবাসী ইউএনওর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেন। এ সময় তাঁরা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করেন এবং তা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। চাঁদপুর প্রতিনিধি।