প্রতিবাদ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী ও চাঁদাবাজি প্রতিরোধে নাটোরের লালবাজারের স্বর্ণ ব্যবসায়ীরা গত বুধবার সকালে লাঠি-বাঁশি নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। নাটোর জুয়েলারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সরেজমিনে দেখা যায়, বুধবার বেলা ১১টায় এ প্রতিবাদ মিছিলে কয়েক শ স্বর্ণ ব্যবসায়ী ও কর্মচারী অংশ নেন। কালীমন্দিরে শুরু হয়ে মিছিলটি ছায়াবাণী সিনেমা হলের সামনের মোড়ে এসে শেষ হয়।