প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীজ ডিলারদের কমিশন কমানোর প্রতিবাদে গত মঙ্গলবার গাজীপুরে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে গাজীপুর জেলা বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন। ডিলাররা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বীজের কমিশন ১৩ টাকা থেকে বৃদ্ধি করে শতকরা ১৫ টাকা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি সরকার কমিশন না বাড়িয়ে উল্টো কমিয়ে শতকরা সাড়ে আট টাকা করেছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলা কৃষি কার্যালয়ের হলরুমে প্রতিবাদ সভায় অ্যাসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আবদুল কাদির মিয়া, মোশারফ হোসেন ফকির প্রমুখ। গাজীপুর প্রতিনিধি