প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মুসলিম যুব সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শমশেরনগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এএটিএম উচ্চবিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। মুর্শেদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ইশতিয়াক আহমেদ, সাজ্জাদুর রহমান, মাওলানা আবু বক্কর সিদ্দিক, হেলাল উদ্দীন প্রমুখ। সভা শেষে নিহত রোহিঙ্গা মুসলমানদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।