প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জঙ্গি, মাদক, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। সিটি করপোরেশনের বাইমাইল এলাকার বাইমাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গতকাল রোববার বিকেলে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন ও দেওয়ান আফাজ উদ্দিন, আবদুর রহমান, আজগর আলী, রুহুল আমিন, দেওয়ান সিরাজ প্রমুখ।