প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর কাউন্সিলররা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। গতকাল সোমবার পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন নবীনগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে কাউন্সিলরদের সম্মানজনক ভাতা বৃদ্ধি, পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া দেশি-বিদেশি প্রকল্প, কর্মচারী নিয়োগ, দরপত্র আহ্বান ও হাটবাজার ইজারা করা যাবে না। এক মাসের মধ্যে দাবি পূরণ করা না হলে পৌরসভা বর্জনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি