প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রতিদিন-এর বরিশালের নিজস্ব প্রতিবেদক রাহাত খানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করার প্রতিবাদে গত রোববার বরিশালের গৌরনদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সভা হয়েছে। গৌরনদী রিপোর্টার্স ইউনিটি এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সৈয়দ নকিবুল হকের সভাপতিত্বে এতে গিয়াস উদ্দিন মিয়া, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অবিলস্বে রাহাত খানের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান। শাহাজিরা গ্রামের আবুল কালাম কয়েক দিন আগে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেছেন।  গৌরনদী (বরিশাল) প্রতিনিধি