প্রতিবাদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সংগ্রাম সিংহকে প্রাণনাশের হুমকিদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ওই প্রেসক্লাবের সাংবাদিকেরা। গত রোববার রাত সাড়ে আটটায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং ভোরের কাগজ-এর নিজস্ব প্রতিবেদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ প্রতিবাদ সভা হয়। এ সময় বক্তব্য দেন সৈয়দ আমিরুজ্জামান, কাওছার ইকবাল, মিজানুর রহমান আলম, সঞ্জয় কুমার দে, বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।