প্রতিবাদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ও তাঁর বাবা, মা, ভাইয়ের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানে গতকাল শুক্রবার সভা হয়। বেলা ১১টায় বাগানের শহীদ মিনার চত্বরে এ সভা হয়। বাংলাদেশ চা ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সজল কৈরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চা ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রদীপ পাল, কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ কৈরীসহ মানিক পাল, সঞ্জয় কৈরী, রঞ্জিত রবিদাস, সত্য নারায়ণ রাজভর, বলরাম কৈরী, সুভ্রীগড়। বক্তারা অবিলম্বে এ হয়রানিমূলক মামলা থেকে প্রেম সাগর হাজরাসহ তাঁর পরিবারের সদস্যদের অব্যাহতি দেওয়ার দাবি জানান।