প্রতিবাদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবুজ হত্যার আয়োজন’-এর প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার চান্দাইকোনায় পরিবেশবাদী সংগঠন মুক্তজীবনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক। সভায় বক্তারা সিলেটের সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে দুই পাশের বিভিন্ন প্রজাতির ৮০০ গাছ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। ২৪ এপ্রিল প্রথম আলোয় ‘সবুজ হত্যার আয়োজন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।