প্রতিবাদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম খানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় পাংশায় গতকাল মঙ্গলবার প্রতিবাদ সভা হয়েছে। এ সময় লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়। গতকাল দুপুরে পাংশা উপজেলার ইউপি চেয়ারম্যানদের উদ্যোগে ডাকবাংলোয় এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম। বক্তব্য দেন বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মুন্সী হাসানুল ইসলাম ওরফে মহন মুন্সী, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান প্রমুখ।