প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্র সিরাজুম মনির সাকিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুরের সকল স্তরের ছাত্রছাত্রীদের ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি ম্লান চত্বরে প্রতিবাদ সভা করেন তাঁরা। এ সময় বক্তব্য দেন আসাদুজ্জামান আসাদ, রাফসান, আরিফ, লিটন, ফাহমিদ, নোমান, হেদী হাসান রানা, এম আর আলম প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও পুলিশ এখনো হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি।