প্রতিবাদ সভায় হামলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ছয়সূতি উচ্চবিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার আয়োজিত প্রতিবাদ সভা পণ্ড হয়ে গেছে। অভিযোগ উঠেছে, ছাত্রী লাঞ্ছনার ঘটনায় জড়িতরা বিদ্যালয়ের মাঠে সমাবেশে হামলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা পাশের বাজারে হামলা চালিয়ে কমপক্ষে ১০টি দোকান ভাঙচুর করে। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে দুই দিনের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ওই ছাত্রী লাঞ্ছনার ঘটনায় জড়িত মিথুন খানের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে প্রতিবাদ সভা শুরুর মুহূর্তে হামলা চালানোর চেষ্টা করে। বিদ্যালয়ের সব কটি ফটক বন্ধ করে দেওয়ায় ভেতরে ঢুকতে না পেরে তারা ছয়সূতি বাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে।