প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হকের ঢাকার বনানীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার পর রেলজংশন এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন। বক্তব্য দেন পৌর মেয়র তাকজীল খলিফা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূইয়া প্রমুখ। গত শুক্রবার রাত সোয়া আটটার দিকে আইনমন্ত্রীর বনানীর বাসায় ওই ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।