প্রতিবাদ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী এবং তনু হত্যাসহ সব গুম, খুন, ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ছাত্র ইউনিয়ন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার রংপুর শহরের পার্ক মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এলমিনা মনির সভাপতিত্বে সমাবেশে সিপিবি রংপুর জেলা সভাপতি শাহাদত হোসেন, বাসদ জেলা সমন্বয়ক আবদুল কুদ্দুস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিষিণ পরিমল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা সব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া ধাপ সাগরপাড়ায় গৃহকর্মী ধর্ষণ ও রংপুর শহরে ছিনতাইকারীর হাতে একজন নিরাপত্তাকর্মী খুন হওয়ার ঘটনারও বিচার দাবি করেন তাঁরা।