প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস–সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের সমাবেশে গত শনিবার হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সিপিবি ও বাসদ জেলা শাখা এর আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক মইনুর রহমান। সিপিবির সদস্য রমাপদ ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য দেন নিলিমেষ ঘোষ, জাহাঙ্গীর জয়েস ও মিটন দেবনাথ।