প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টার দিকে শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। পরে শ্রীপুর বটতলা চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সহসভাপতি সাজ্জাদুর রহমান ও শফিকুজ্জামান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক আলী নূর মোল্লা প্রমুখ বক্তব্য দেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইউএনও ও শ্রীপুর থানার ওসি মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেন।