প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে গতকাল শনিবার খুলনায় বিক্ষোভ করেছে জেলা ও মহানগর বিএনপি। সকাল সাড়ে নয়টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি। জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গাজী আবদুল বারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, বিএনপি নেতা গাজী আবদুল হক, খান আলী মুনসুর, আমির এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, শেখ আবদুর রশিদ, মনিরুল হাসান প্রমুখ। দুপুর ১২টায় একই স্থানে সমাবেশ করে মহানগর বিএনপি। নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী প্রমুখ।