প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি উচ্চবিদ্যালয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচাকান্দি ডিটি একাডেমি প্রাঙ্গণে সোনারামপুর ইউপির চেয়ারম্যান মো. শাহিনের সভাপতিত্বে এই সমাবেশ হয়। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দরিয়াদৌলত ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, পর্ষদের সদস্য, অভিভাবকসহ প্রায় ৪০০ ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।