প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ও বৌলাই ইউনিয়নকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে পল্লী বিদ্যুতে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের পুরান থানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের সামনে এ সমাবেশ হয়। এর আগে প্রায় চার কিলোমিটার দূর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কয়েক হাজার লোক সমাবেশে জড়ো হন। সমাবেশে পিডিবি রক্ষা আন্দোলনের সমন্বয়ক এনামুল হক সভাপতিত্ব করেন। বক্তারা আগামী ১৬ এপ্রিলের মধ্যে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পরের দিন থেকে লাগাতার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। তাঁরা বলেন, এলাকার বিদ্যুৎ লাইন পল্লী বিদ্যুতে হস্তান্তর করা হলে কৃষি, ক্ষুদ্রশিল্প, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠান চরম বিপর্যয়ের মুখে পড়বে।