প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের অটোরিকশাচালক আনোয়ার হোসেনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার মোস্তাকের মোড় চত্বরে এলাকাবাসী এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। ভূমিহীন সমিতি কুমিল্লার আঞ্চলিক কমিটির সভাপতি আয়ুব আলী পাঠানের সভাপতিত্বে বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বুলবুল, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান পাঠান, নিহত আনোয়ার হোসেনের ছেলে মাজহারুল ইসলাম বক্তব্য দেন। গত ৭ মার্চ রাতে উপজেলার ওলানপাড়া গ্রামে অটোরিকশাচালক আনোয়ার হোসেন দুর্বৃত্তদের হাতে খুন হন।