প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ওই গ্রামের ব্যবসায়ী মনির হোসেনের ওপর হামলার প্রতিবাদে তারা এসব কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী মনির জানান, তাঁর ব্যবসার সাফল্য দেখে কিছু লোক ঈর্ষান্বিত হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা তাঁর পেছনে লেগেছেন। এর জের ধরে গত ১১ এপ্রিল উপজেলার মজিদপুর গ্রামের আবদুল হালিমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গেলে এক অপরিচিত লোক ডেকে নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় তিনি প্রাণে বেঁচে যান। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|